মেসির নামে শুরু হচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট, অংশ নেবে বার্সা-সিটি-চেলসির মত দল - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Wednesday, October 15, 2025

মেসির নামে শুরু হচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট, অংশ নেবে বার্সা-সিটি-চেলসির মত দল

মেসির নামে শুরু হচ্ছে আন্তর্জাতিক টুর্নামেন্ট, অংশ নেবে বার্সা-সিটি-চেলসির মত দল
 

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে আকস্মিক এক ঘোষণায় সবাইকে চমকে দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তিনি জানিয়েছেন, আগামী ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব–১৬ বয়সভিত্তিক আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ‘মেসি কাপ’।

মেসি তার পোস্টে লিখেছেন, আমি অবশেষে বলতে পারছি- প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলারদের জন্য একটি বিশেষ টুর্নামেন্ট ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে বিশ্বের সেরা কিছু ক্লাব অংশ নেবে। সেই সঙ্গে নানা আয়োজনও থাকবে। এটা পরের প্রজন্মের জন্য। আশা করি, ‘মেসি কাপ’ সবাই উপভোগ করবে।

‘মেসি কাপ’-এর প্রথম আসরে অংশ নেবে বিশ্বের আটটি বিখ্যাত ক্লাবের অনূর্ধ্ব–১৬ দল। এগুলো হলো- ইন্টার মায়ামি (যুক্তরাষ্ট্র), বার্সেলোনা (স্পেন), ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), রিভার প্লেট (আর্জেন্টিনা), ইন্টার মিলান (ইতালি), নিওয়েলস ওল্ড বয়েজ (আর্জেন্টিনা), অ্যাথলেটিকো মাদ্রিদ (স্পেন) ও চেলসি (ইংল্যান্ড)।

৬ দিনের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ৯ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ম্যাচগুলো হবে ইন্টার মায়ামির নিজস্ব স্টেডিয়াম চেজ স্টেডিয়াম এবং ক্লাবটির অনুশীলন মাঠে।

টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, আট দলকে দুই গ্রুপে ভাগ করা হবে- প্রতিটি গ্রুপে চারটি করে দল। গ্রুপপর্ব শেষে অনুষ্ঠিত হবে প্লে–অফ ও ফাইনাল। মোট ১৮টি ম্যাচ হবে এবারের আসরে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×