পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার অ'স্ত্র বিরতিতে সম্মত - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Wednesday, October 15, 2025

পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার অ'স্ত্র বিরতিতে সম্মত

পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার অ'স্ত্র বিরতিতে সম্মত
 

সীমান্তে নতুন করে সংঘাতের পর ৪৮ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বুধবার এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তালেবান সরকারের অনুরোধে উভয় দেশ অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। এটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হওয়ার কথা। এক্সে (আগের টুইটার) দেওয়া পোস্টে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ লিখেছেন, তালেবান সেনাদের অস্ত্রবিরতি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। 

পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, অস্ত্রবিরতির সময় উভয়পক্ষ ইতিবাচক সমাধান বের করার চেষ্টা করবে। 

সকালে সীমান্তে নতুন করে সংঘর্ষে বেশ কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হন। পাকিস্তানের সেনাবাহিনী জানায়, তালেবানরা দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তের দুটি বড় চৌকিতে হামলা করে। প্রতিহতের সময় আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলডাক এলাকায় অন্তত ২০ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন।

তালেবানরা সীমান্তবর্তী গ্রামগুলো লক্ষ্য করে হামলা করেছিল। তারা বেসামরিক নাগরিকের নিরাপত্তা তোয়াক্কা করেনি বলেও অভিযোগ তোলে পাকিস্তানের সেনাবাহিনী। আর আফগান কর্তৃপক্ষ জানায়, স্পিন বোলডাকের কাছে সংঘর্ষে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন তাদের দুই থেকে তিনজন যোদ্ধা।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, পাকিস্তানি সেনারা হালকা ও ভারী অস্ত্র দিয়ে হামলা চালায়। সংঘর্ষে ১০০ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাকিস্তানি সেনা নিহত এবং সীমান্ত চৌকি দখলের পর পরিস্থিতি শান্ত হয়। তবে পাকিস্তানি সেনাবাহিনী এই দাবিকে মিথ্যা বলে অভিহিত করে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×