কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের সাবেক ৯ সদস্য - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Wednesday, October 15, 2025

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের সাবেক ৯ সদস্য

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের সাবেক ৯ সদস্য

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআর হত্যাকাণ্ডের ৯ জন কারাবন্দি

সংবাদবিবরণ:

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিডিআর’র সাবেক ৯ সদস্য। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯ জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং আরও ৪ জনের জামিনের কাগজপত্র যাচাই শেষে তাদেরও মুক্তি দেওয়া হবে।

কারা কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত বিস্ফোরক আইনের মামলায় কারাবন্দি ৯ জনের জামিনের কাগজপত্র মঙ্গলবার রাতে কারাগারে পৌঁছায়। পরে কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

জেল সুপার আল মামুন আরও জানান, ওই মামলায় বাকি ৪ জনের জামিন কাগজপত্রও কারাগারে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে তাদেরও শিগগিরই মুক্তি দেওয়া হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×