চাকসুর কার্যনির্বাহী সদস্য হলেন সাদিক কায়েমের ভাই আয়াজ - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Thursday, October 16, 2025

চাকসুর কার্যনির্বাহী সদস্য হলেন সাদিক কায়েমের ভাই আয়াজ

চাকসুর কার্যনির্বাহী সদস্য হলেন সাদিক কায়েমের ভাই আয়াজ

চবি সোহরাওয়ার্দী হলে শিবির প্রার্থী আবু আয়াজ জয়ী, তিনি ঢাকসু ভিপি সাদিক কায়েমের ভাই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে শিবির–সমর্থিত প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ

বৃহস্পতিবার ভোররাতে সোহরাওয়ার্দী হলের ঘোষিত ফলাফল থেকে এই তথ্য জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, আবু আয়াজ আরবি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি সোহরাওয়ার্দী হল শাখা শিবিরের প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, চাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ইব্রাহিম হোসেন রনি এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে সাঈদ বিন হাবিব— দুজনেই শিবির–সমর্থিত প্যানেল ‘সম্প্রীতি শিক্ষার্থী ঐক্যজোট’ থেকে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, সহ–সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন ছাত্রদল–সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক

এই নির্বাচনে মোট ২৬টি পদের মধ্যে শিবির সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন ২৪টিতে
অন্যদিকে, সহ–খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তামান্না মাহবুব প্রীতি

এ ফলাফলের মাধ্যমে দীর্ঘ তিন যুগ পর চাকসুর ভিপি পদে আসছেন শিবির–সমর্থিত প্যানেলের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি, এবং জিএস পদে দায়িত্ব নিতে যাচ্ছেন সাঈদ বিন হাবিব
অন্যদিকে, এজিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদল–সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×