স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের অংশগ্রহণ - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Sunday, October 12, 2025

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের অংশগ্রহণ

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের অংশগ্রহণ

স্পেনের জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য অনুষ্ঠান

ঢাকা থেকে সংবাদদাতা | পিপলস বাংলা নিউজ

স্পেনের জাতীয় দিবস উপলক্ষে রোববার সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটন ঢাকা-এর গ্র্যান্ড বলরুমে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রু-এর আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান

এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ-এর উদ্দেশে শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রু-এর নিকট, যা মতিউর রহমান আকন্দ প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে স্পেন সরকারের দীর্ঘস্থায়িত্ব, স্পেন সরকার ও জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি ও উন্নতির পাশাপাশি বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় ও অর্থবহ হবে বলে আশাবাদ প্রকাশ করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×