সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বহিষ্কার যুবদল নেতা - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Wednesday, October 15, 2025

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বহিষ্কার যুবদল নেতা

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বহিষ্কার যুবদল নেতা

সরকারি কাজে বাধা, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল জাহান বহিষ্কার

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল জাহানকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাশাপাশি তার সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোহেল জাহান শহরের গোকর্ণঘাট এলাকার বাসিন্দা, তবে বর্তমানে পরিবার নিয়ে কাজীপাড়ায় বসবাস করছেন। সোমবার (১৩ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজিপাড়ায় সরকারি জমির মাপে বাধা ও সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগে তাকে একদিনের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজিপাড়ার কাজী মাহমুদ শাহ সড়ক সংলগ্ন ১ নম্বর খতিয়ান এলাকার ১৫ শতাংশ সরকারি জায়গায় বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর একটি প্রকল্পের ভবন নির্মাণ কাজ চলছিল। সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রফিকুল ইসলাম, জারিকারক বোরহান উদ্দিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মাপজোখ করতে গেলে বাধা দেন সোহেল জাহান।

ঘটনার সময় সোহেল জাহান দাবি করেন, জায়গাটির একটি অংশ তার মালিকানাধীন। সরকারি কর্মকর্তারা কাজ চালিয়ে যেতে চাইলে তিনি উত্তেজিত হয়ে হাতাহাতিতে বোরহানকে আহত করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×