| আমি আয়নাঘরে ছিলাম: আমির হামজা |
‘আয়নাঘর আর ফিরে আসবে না’ — কুষ্টিয়ায় জামায়াত প্রার্থী আমির হামজা
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আমির হামজা বলেছেন,
“আমি আয়নাঘরে ছিলাম, এটা কতটা কঠিন জায়গা তা না থাকলে কেউ বুঝবে না। আয়নাঘর আবার ফিরে আসবে— এটা আমরা মেনে নেব না। আয়নাঘর ফিরে আসবে না, সেই লক্ষ্যেই আমাদের এই পাঁচ দফা দাবি।”
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ায় অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
এ কর্মসূচির মাধ্যমে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নসহ পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানানো হয়।
জেলা জামায়াতের পাঁচ দফা দাবি ও বক্তব্য
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধনের আয়োজন করে জেলা জামায়াত ইসলামী।
এতে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম বলেন,
“আমরা যে দাবিগুলো নিয়ে মাঠে নেমেছি, সেগুলো কেবল জামায়াতের নয়— ৩১টি দলের মধ্যে ২৫টি দল এই দাবিগুলো কোনো না কোনোভাবে মেনে নিয়েছে। সরকার যদি এসব দাবি মেনে নিতে গড়িমসি করে, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন,
“পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশে আবারও স্বৈরাচার প্রতিষ্ঠা পাবে। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে।”
তারা আরও দাবি জানান, জুলাই সনদ দ্রুত ঘোষণা ও নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হবে।
আন্দোলনের উদ্দেশ্য ও আহ্বান
বক্তারা বলেন,
“আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই ন্যায়ভিত্তিক, জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, শহর জামায়াতের আমির এনামুল হক,সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
No comments:
Post a Comment