পিআরে নির্বাচন হলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে: ড. হেলাল উদ্দিন - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Wednesday, October 15, 2025

পিআরে নির্বাচন হলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে: ড. হেলাল উদ্দিন

পিআরে নির্বাচন হলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে: ড. হেলাল উদ্দিন

ড. হেলাল উদ্দিন: জুলাই সনদ অনুযায়ী পিআর পদ্ধতির নির্বাচন হলে চাঁদাবাজি বন্ধ হবে

সংবাদবিবরণ:

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ও ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজি বন্ধ হবে। এজন্য একটি দল জুলাই সনদের ভিত্তিতে পিআর নির্বাচন চায় না

বুধবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঢাকা-৮ সংসদীয় এলাকার ট্রেড ও সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, গণভোট হয়ে গেলে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হবে। ফলে জাতীয় নির্বাচনও জুলাই সনদের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে। এই আশঙ্কায় সংশ্লিষ্টরা জাতীয় নির্বাচনের দিনে জুলাই সনদের গণভোট আয়োজনের দাবি জানিয়েছে। দেশের সকল ইসলামী দল, বিভিন্ন রাজনৈতিক দল এবং জনগণ নভেম্বরে গণভোট চায়। তিনি বলেন, সরকার যদি নভেম্বরের মধ্যে গণভোট না দিয়ে জাতীয় নির্বাচনের দিন আয়োজন করে, তবে প্রমাণিত হবে সরকার একটি দলের অনুগত

ড. হেলাল উদ্দিন আরও বলেন, জাতির স্বার্থে নভেম্বরের মধ্যে জুলাই সনদের গণভোট এবং ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জানিয়েছেন।

এ সময় মহানগর ও স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×