২ পিস ইয়াবা বাকি চেয়েছিল, দেয়নি বলে বিক্রেতাকে খুন - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Thursday, August 7, 2025

২ পিস ইয়াবা বাকি চেয়েছিল, দেয়নি বলে বিক্রেতাকে খুন

২ পিস ইয়াবা বাকি চেয়েছিল, দেয়নি বলে বিক্রেতাকে খুন

বংশালে বাকীতে ইয়াবা না পেয়ে ছুরিকাঘাতে খুন, ২৪ ঘণ্টায় ঘাতক গ্রেপ্তার

রাজধানীর বংশালে বাকীতে ইয়াবা না পেয়ে হীরা (৩২) নামে এক মাদক বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে জীবন মিয়া (২৮) নামে এক ব্যক্তি। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ধারালো চাকুও উদ্ধার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে মালিটোলার ৪৮ নম্বর গোলক পাল লেনে জীবন মিয়া হীরার কাছে বাকীতে দুই পিস ইয়াবা চান। হীরা অস্বীকৃতি জানালে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জীবন ধারালো চাকু দিয়ে হীরার বাম গাল, বুক ও পেটে একাধিক আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান হীরা।

পরে বংশাল থানায় হত্যা মামলা দায়ের হলে পুলিশ প্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জের কালাতিয়া বাজার এলাকা থেকে জীবন মিয়াকে গ্রেপ্তার করে। আদালতে তোলা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×