ঢাকায় আসছেন পাকিস্তানের নতুন হাইকমিশনার - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Thursday, August 7, 2025

ঢাকায় আসছেন পাকিস্তানের নতুন হাইকমিশনার

ঢাকায় আসছেন পাকিস্তানের নতুন হাইকমিশনার
 

📰 নতুন হাইকমিশনার ইমরান হায়দার আজ মধ্যরাতে ঢাকায় পৌঁছাবেন

পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার আজ মধ্যরাতে সপরিবারে ঢাকায় পৌঁছাবেন। ইমিগ্রেশনসহ সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশে দায়িত্ব নেওয়ার আগে ইমরান হায়দার মিয়ানমারে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। তিনি সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি ২০২৩ সালের ডিসেম্বরে ঢাকায় যোগ দিয়েছিলেন।

গত মে মাসে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের পর সৈয়দ আহমেদ মারুফ নিজ দেশে ফিরে যান। কক্সবাজারে এক নারী ও ঘনিষ্ঠ এক ব্যবসায়ী বন্ধুর সঙ্গে ভ্রমণের ঘটনায় তাকে জরুরিভাবে ফিরিয়ে নেওয়া হয় বলে কূটনৈতিক মহলে আলোচনা রয়েছে।

গোয়েন্দা সূত্র জানায়, সরকারি প্রটোকল ছাড়াই তিনি কক্সবাজারে অবস্থান করায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসেন। পরে বিষয়টি পাকিস্তান সরকারের কাছে পৌঁছালে তাকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়।

ইমরান হায়দারের আগমন বাংলাদেশ-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় সূচনায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×