| ক্ষুধা নয়, অস্ত্রের পেছনে টাকা খরচ করা হচ্ছে: ড. ইউনূস |
ড. ইউনূস: ক্ষুধা নয়, অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতা দায়ী
স্টাফ রিপোর্টার | পিপলস বাংলা নিউজ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্বব্যাপী ক্ষুধা ও অভাবের মূল কারণ সম্পদের অভাব নয়, বরং এটি আমাদের তৈরি করা অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতার ফল।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ইতালির রোমে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস।
ক্ষুধা ও অস্ত্রের বিপুল ব্যয়: নৈতিক ব্যর্থতা
ড. ইউনূস ক্ষুধা দূরীকরণের পরিবর্তে বিশ্বব্যাপী অস্ত্রখাতে ব্যয়কে ‘নৈতিক ব্যর্থতা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন,
“২০২৪ সালে ৬৭৩ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত ছিল, অথচ আমরা পর্যাপ্ত খাদ্য উৎপাদন করি। এটি উৎপাদনের ব্যর্থতা নয়— এটি অর্থনৈতিক ব্যবস্থার ব্যর্থতা, এটি এক নৈতিক ব্যর্থতা।”
তিনি আরও বলেন, “আমরা যখন ক্ষুধা দূর করতে কয়েক বিলিয়ন ডলার জোগাড় করতে পারিনি, তখনই বিশ্ব অস্ত্রের পেছনে ২.৭ ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে।”
ড. ইউনূসের এই বক্তব্য বিশ্ব নেতাদের অগ্রাধিকারের ওপর প্রশ্ন তুলেছে এবং ক্ষুধা নির্মূলের জন্য অর্থনৈতিক ব্যবস্থার মূলত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
No comments:
Post a Comment