| টিএসসিতে আবারও বসল সাঈদীর ছবি, তবে এবার আবু সাঈদ-ওয়াসিমের স্ট্যাটাসে |
ঢাবিতে ফের উত্তেজনা, প্রদর্শনীতে দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি
স্টাফ রিপোর্টার | পিপলস বাংলা
প্রকাশ: ৭ আগস্ট ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্রশিবির আয়োজিত চিত্র প্রদর্শনীর ঘিরে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। এবার প্রদর্শনীতে প্রয়াত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দুটি পোস্টের স্ক্রিনশট প্রদর্শন করা হয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রদর্শনীতে ২০২৩ সালের আগস্টে সাঈদীর মৃত্যুতে শহীদ আবু সাঈদ ও ছাত্রদল নেতা ওয়াসিমের দেওয়া ফেসবুক স্ট্যাটাস প্রদর্শনের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ আগস্ট মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। তার মৃত্যুর পর আবু সাঈদ লিখেছিলেন—
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক। বিদায় হে রাহবার।”
পরদিন ১৫ আগস্ট ওয়াসিম ফেসবুকে লেখেন—
“একজনের মৃত্যুতে দেশব্যাপী অঘোষিত শোক চলছে, আরেকজনের আনুষ্ঠানিক শোকেও মানুষের শোক হয় না। মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী কোটি মানুষের মনি কোঠায়।”
এর আগে ৫ আগস্ট ছাত্রশিবিরের প্রদর্শনীতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মতিউর রহমান নিজামী, আলী আহসান মোজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করা হলে বামপন্থী ছাত্রসংগঠনগুলো প্রতিবাদ জানায়। বিক্ষোভের একপর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছবিগুলো সরিয়ে নেয়।
৬ আগস্ট ফের প্রদর্শনীতে স্থান পায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বক্তব্য, যুদ্ধাপরাধ বিচারে কথিত অসঙ্গতি এবং সাক্ষীদের বিতর্কিত জবানবন্দি সংক্রান্ত পোস্টার।
সাম্প্রতিক এই প্রদর্শনীতে আবারও সাঈদীকে ঘিরে সামাজিক মাধ্যমভিত্তিক বার্তা সংযুক্ত করায় ফের বিতর্ক দেখা দিয়েছে।
No comments:
Post a Comment