ডাকসু নির্বাচন: শিবিরের চূড়ান্ত প্যানেলে অন্য যারা আছেন - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Monday, August 18, 2025

ডাকসু নির্বাচন: শিবিরের চূড়ান্ত প্যানেলে অন্য যারা আছেন

ডাকসু নির্বাচন: শিবিরের চূড়ান্ত প্যানেলে অন্য যারা আছেন
 ডাকসু নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করল ছাত্রশিবির

মূল প্রতিবেদন:

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সংগঠনটির দাবি, প্যানেলে শুধু শিবিরের নেতাকর্মী নয়—চাকমা শিক্ষার্থী, প্রতিবন্ধী, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ ও ইনকিলাব মঞ্চের প্রতিনিধি, দক্ষ নারী শিক্ষার্থীসহ বিভিন্ন ক্ষেত্রের যোগ্য প্রার্থীদের স্থান দেওয়া হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে মনোনয়নপত্র উত্তোলন শেষে এই প্যানেল ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ

প্যানেলের শীর্ষ তিন পদে আছেন—

  • ভিপি পদে: ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম
  • জিএস পদে: শাখা সভাপতি এস এম ফরহাদ
  • এজিএস পদে: শাখা সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান

এছাড়া গুরুত্বপূর্ণ অন্যান্য পদে আছেন:

  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ‘ইনকিলাব মঞ্চ’ থেকে ফাতিমা তাসনীম জুমা
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার
  • কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে সালমা
  • আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: জুলাইয়ে চোখ হারানো শিক্ষার্থী খান জসীম
  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ঢাবি শিবিরের অর্থ সম্পাদক নুরুল ইসলাম সাব্বির
  • ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন
  • ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ
  • সমাজসেবা সম্পাদক: শরিফুল ইসলাম মুয়াজ
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: শাখা দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান
  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: আব্দুল্লাহ আল মিনহাজ
  • মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক: সাখাওয়াত জাকারিয়া

এছাড়াও ঘোষিত প্যানেলে আরও ১৩টি সদস্য পদ রাখা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×