| সাদা পাথর কাণ্ডে এবার ইউএনও বদলি |
সিলেটের ডিসির বদলির পর এবার কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদেও পরিবর্তন আনা হয়েছে। কোম্পানীগঞ্জের বর্তমান ইউএনও আজিজুননাহারকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম।
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর স্বাক্ষরিত সরকারি আদেশ অনুযায়ী আজিজুননাহারকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে ফেঞ্চুগঞ্জের বর্তমান ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম কোম্পানীগঞ্জের দায়িত্বে নিয়োজিত হয়েছেন।
এ নিয়ে স্থানীয় প্রশাসনে নতুন দায়িত্বে পদোন্নতি ও পরিবর্তন কার্যকর হয়েছে।
No comments:
Post a Comment