| জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে মঙ্গলবার জামায়াতের বিক্ষোভ মিছিল |
রাজধানীতে ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি এবং এ সনদের ভিত্তিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার বিকেল ৫টায় বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। সোমবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিক্ষোভে কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরাও অংশ নেবেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ঘোষণায় বলা হয়েছে, বিক্ষোভে প্রধান অতিথি থাকবেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
No comments:
Post a Comment