নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে: তারেক রহমান - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Friday, August 8, 2025

নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে: তারেক রহমান

নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে: তারেক রহমান

তারেক রহমান: নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ হবে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।

শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। এখন প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে জনগণের রায়ই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।”

তিনি আরও বলেন, “এ নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং একটি টেকসই গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা সম্ভব হবে।”

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিম রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×