২০ বছরের সাজা এড়াতে ২৩ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Friday, August 8, 2025

২০ বছরের সাজা এড়াতে ২৩ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

২০ বছরের সাজা এড়াতে ২৩ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

২৩ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার হলেন ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি

বিশ বছর কারাদণ্ডের সাজা থেকে বাঁচতে দীর্ঘ ২৩ বছর পলাতক থাকা এক আসামিকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকার ফার্মগেট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জসিম উদ্দিন। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের শুল্যকিয়া গ্রামের ছায়েদুল হকের ছেলে। শুক্রবার তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে জসিমের বিরুদ্ধে একটি জিআর মামলা দায়ের হয়। মামলায় ২০০২ সালে আদালত তাকে ২০ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তার এড়াতে নিজের নাম ও ঠিকানা পরিবর্তন করে ‘গিয়াস উদ্দিন’ নামে ঢাকার একটি স্কুলে খণ্ডকালীন চাকরি করতেন।

হাতিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক মিনহাজুল আবেদিন বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় আসল নাম ও ঠিকানা শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×