| বায়তুল মোকাররমের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ |
জাতীয় কনফারেন্সে ধর্ম উপদেষ্টা
মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা শিগগিরই গেজেট আকারে প্রকাশ হবে
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন আয়োজিত জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, মসজিদের মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে ভেতরে সাজানো হবে। একইসঙ্গে মসজিদ কমিটির স্বৈরাচারী কর্মকাণ্ড বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে, যা শিগগিরই চূড়ান্ত করে সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠকের পর গেজেট আকারে প্রকাশ করা হবে।
এদিন দুপুরে রাজধানীর বারিধারায় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত অসহায় ও এতিম ছাত্র-ছাত্রীদের ভরণপোষণের চেক বিতরণ অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন—
"ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সব ধর্মেই দান, সাহায্য ও সহানুভূতির কথা বলা হয়েছে। মানবসেবা নৈতিকতা, ধৈর্য, সহানুভূতি ও আত্মত্যাগের মতো গুণাবলি জাগ্রত করে এবং সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে।"
তিনি আরও বলেন, মানবসেবার মাধ্যমে যে মানসিক প্রশান্তি পাওয়া যায়, তা অর্থ বা খ্যাতি দিয়েও অর্জন সম্ভব নয়।
অনুষ্ঠানে উপদেষ্টা সারাদেশের ৮১টি মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে ৩ কোটি ৭০ লক্ষ ২৮ হাজার টাকার চেক তুলে দেন। এই সহায়তা যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ইমদাদুল মুসলিমিনের অর্থায়নে প্রদান করা হয়।
No comments:
Post a Comment