যে কেউ টাকা আয় করতে পারবে ফেসবুক থেকে - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Friday, August 8, 2025

যে কেউ টাকা আয় করতে পারবে ফেসবুক থেকে

যে কেউ টাকা আয় করতে পারবে ফেসবুক থেকে
 ফেসবুক প্রোফাইল থেকেও এখন আয়ের সুযোগ

ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে আয়ের সুযোগ আরও বিস্তৃত করেছে ফেসবুক। এবার শুধু পেজ নয়, ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকেও অর্থ উপার্জন করা সম্ভব হবে। নতুন এই নিয়মের আওতায় যে কেউ নিজের প্রকাশিত কনটেন্ট থেকে ফেসবুক মনিটাইজেশন ফিচারের মাধ্যমে আয় করতে পারবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞরা জানান, ফেসবুক দীর্ঘদিন ধরে কনটেন্ট প্রকাশ করে অর্থ আয়ের সুযোগ দিয়ে আসছে। তবে আগে এটি কেবল পেজের জন্য সীমাবদ্ধ ছিল। এখন সবকিছু একত্র করে কনটেন্ট মনিটাইজেশন ফিচার চালু করা হয়েছে। এই সুবিধা ব্যবহার করতে হলে প্রফেশনাল মোড চালু করতে হবে, যা প্রোফাইলকে একটি পাবলিক পেজের মতো রূপ দেবে।

প্রফেশনাল মোড চালু করলে প্রোফাইলে ফলোয়ার সংখ্যা, পোস্ট এনগেজমেন্টসহ বিভিন্ন পরিসংখ্যান দেখা যাবে। ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীর প্রোফাইলের অ্যাকটিভিটি ও মানসম্মত কনটেন্ট প্রকাশের ধারাবাহিকতার ভিত্তিতে মনিটাইজেশনের সুযোগ প্রদান করবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×