সবার কাছে দোয়া চাইলেন পিনাকী - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Thursday, August 14, 2025

সবার কাছে দোয়া চাইলেন পিনাকী

সবার কাছে দোয়া চাইলেন পিনাকী
 জনপ্রিয় লেখক পিনাকী ভট্টাচার্য অসুস্থ, প্যারিসের হাসপাতালে ভর্তি

জনপ্রিয় লেখক, গবেষক ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্যকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফ্রান্সের প্যারিসের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা চলছে।

বৃহস্পতিবার বিকেলে পিনাকী ভট্টাচার্যের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, কয়েকদিন ধরেই তিনি অসুস্থ বোধ করছিলেন। আজকের পরিস্থিতি কিছুটা অবনতি হওয়ায় তাকে বৃহত্তর প্যারিসের একটি হাসপাতালে নেওয়া হয়।

ডাক্তাররা আশঙ্কা করছেন, তিনি আগে হয়তো কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন এবং সেই সংক্রমণের জটিলতা থেকেই বর্তমান শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে।

পোস্টে আরও বলা হয়, আপাতত তার নিবিড় পর্যবেক্ষণ চলছে এবং সকলকে তার সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×