৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হলেই দিতে পারবেন ভোট - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Thursday, August 7, 2025

৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হলেই দিতে পারবেন ভোট

৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হলেই দিতে পারবেন ভোট
 

আগামী সংসদ নির্বাচনে ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ হবেন, তারাও পাবে ভোটাধিকার

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিক ১৮ বছর বয়স পূর্ণ করবেন, তারা জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন এবং আগামি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত নবম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, "ভোটার তালিকা সংশোধন করে এখন এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে বছরের মাঝামাঝিতেও নতুন ভোটার অন্তর্ভুক্ত করা যায়। এ সিদ্ধান্তের ফলে ১৮ থেকে ২০ লাখ নতুন তরুণ ভোটার ভোটার তালিকায় যুক্ত হতে পারে।"

প্রবাসীদের জন্য প্রতীকযুক্ত ব্যালট

প্রবাসীদের জন্য ব্যালটে প্রার্থীর প্রতীক থাকবে, যাতে সময় ও জটিলতা কমে আসে। নির্বাচন কমিশনার জানান, ব্যালট প্রিন্ট করে বিদেশে পাঠাতে সময় লাগে। সবচেয়ে কাছের দেশেও সময় লাগে প্রায় ১৮ দিন, দূরের দেশে লাগে ২৮ দিন। তাই শুধু প্রতীক সম্বলিত ব্যালট পাঠানো হবে।

তিনি বলেন, “প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর প্রবাসীরা অনলাইনে তালিকা দেখতে পারবেন এবং পোস্টাল ব্যালটে তাদের পছন্দের প্রার্থীর প্রতীকে ভোট দিতে পারবেন।”

পোস্টাল ব্যালটে তিন শ্রেণির ভোটার

এই নির্বাচনে তিন ধরনের ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন:

  1. প্রবাসে অবস্থানরত ভোটার
  2. কারাগারে থাকা ভোটার
  3. ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী

এদের জন্য নির্ধারিত সময়ের আগেই নিবন্ধন করতে হবে। সেপ্টেম্বর মাস থেকে পোস্টাল ব্যালট সংক্রান্ত প্রচার ও ভোটার শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

প্রার্থী পরিবর্তনের বিষয়ে স্পষ্টতা

এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, “শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তনের ঘটনা ঘটলে, সেক্ষেত্রে আদালতের আদেশ সাপেক্ষে সেই নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালট স্থগিত হতে পারে। তবে আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কমিশন কাজ করছে।”

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×