তারেক রহমানকে ফিরিয়ে এনে বিচার দাবি করা শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার - People’s Bangla

People’s Bangla

Voice of the People | জনতার কণ্ঠস্বর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad

Friday, August 8, 2025

তারেক রহমানকে ফিরিয়ে এনে বিচার দাবি করা শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

তারেক রহমানকে ফিরিয়ে এনে বিচার দাবি করা শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
 তারেক রহমানকে দেশে এনে বিচার দাবিকারী শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হতাহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানানো শ্রমিক লীগ নেতা নাজমুল হক ইমুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান। তিনি জানান, আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৪ ইমুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইমু ওই এলাকার বাবুল হোসেন ওরফে জসিমের ছেলে এবং জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সদস্য।

স্থানীয় সূত্র জানায়, নাজমুল হক ইমু ও তার পরিবারের অন্যান্য সদস্যরাও জাতীয় শ্রমিক লীগের সঙ্গে সম্পৃক্ত। জুলাইয়ের গণঅভ্যুত্থানে সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৫ আগস্ট এক সভায় দেওয়া তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। বক্তব্যে তিনি লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

ওসি আব্দুল হান্নান আরও জানান, ইমুকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

© 2025 Peoples Bangla | All Rights Reserved.
×